ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শুটিংয়ে সেরা ত্রিশে অর্নব, পিছিয়ে রবিউল-মুন্না

শুটিংয়ে সেরা ত্রিশে অর্নব, পিছিয়ে রবিউল-মুন্না

স্পোর্টস ডেস্ক:

এশিয়ান গেমসের শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে বাংলাদেশের তিন শুটারের মধ্যে একমাত্র অর্নব শারার সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন। ৪৬ জনের মধ্যে ৬২৩.৯ স্কোর করে ২৫তম হয়েছেন তিনি।

৬২২.৩ স্কোর নিয়ে রবিউল ইসলাম হয়েছেন ৩১তম। আর ৬২১.৩ স্কোর করে রাব্বি হাসান মুন্নার অবস্থান ৩২তম।

বাছাইয়ে সর্বোচ্চ ৬৩৫.৪ স্কোর করেছেন চীনের শেং লিহাউ। সেরা সাতজনের সবাই ৬৩০ বা তার বেশি স্কোর করেছেন। অন্যান্য দেশ যখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ তখন যাচ্ছে পিছিয়ে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে