ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » শিক্ষার্থী শূন্য শতাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিলো বোর্ড

শিক্ষার্থী শূন্য শতাধিক কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিলো বোর্ড

দীর্ঘদিন শিক্ষার্থী ভর্তি না করায় দেশের কারিগরি স্তরের এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রম পরিচালনাকারী ১১২টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
আগামী ১৬ জুলাইয়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। সন্তোষজনক জবাব না পেলে ২০২৭-২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত এবং পাঠদানের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হতে পারে।
গত মঙ্গলবার (৭জুলাই) কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন বোর্ডের পরিদর্শক বিএম আমিনুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি (বিএমটি) শিক্ষাক্রমের যে সব প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সে সব প্রতিষ্ঠানকে আগামী ২০২৭-২৮ শিক্ষাবর্ষ হতে ভর্তি কার্যক্রম স্থগিতসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, আগামী ১৬ জুলাইয়ের মধ্যে তার যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
সেখানে আরও বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০ এর বিধি ৫.৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানের ভর্তি, ফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, আসবাবপত্র, যন্ত্রপাতি, লাইব্রেরি, পাঠদানের অনুমতিকালে আরোপিত এবং অন্যান্য প্রযোজ্য শর্তাবলি পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড পাঠদানের অনুমতি বাতিল, প্রত্যাহার করতে পারবে।
এর আগে জুন মাসেও ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী শূন্য থাকায় ১৪৭টি প্রতিষ্ঠানকে শোকজ করেছিল বোর্ড। এছাড়া জাতীয় দক্ষতামান বেসিক কোর্সে শিক্ষার্থী না থাকায় এক হাজারেরও বেশি প্রতিষ্ঠানে ভর্তি স্থগিত করার বিষয়েও নোটিশ দেওয়া হয়েছিল।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে