ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ২২ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীন

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পুয়ের শহরের মোজিয়াং কাউন্টি।

চীনের ভূমিকম্প নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, মঙ্গলবার বেইজিং সময় সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ২৩.১৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১০১.৪৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ৬ কিলোমিটার।

এদিকে, সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রয়টার্স

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে