ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » লন্ডনে কে এই ‘রহস্যময়ী’? আরিয়ান খানের সঙ্গে উদ্ভাসিত নতুন গুঞ্জন

লন্ডনে কে এই ‘রহস্যময়ী’? আরিয়ান খানের সঙ্গে উদ্ভাসিত নতুন গুঞ্জন

বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও শুরু হয়েছে প্রেমের গুঞ্জন। লন্ডনের একটি ক্যাসিনো থেকে এক রহস্যময় তরুণীর সঙ্গে তাকে বের হতে দেখা গেছে। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা আলোচনা।

বর্তমানে পরিবারের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন শাহরুখ খান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী গৌরী খান, ছেলে আরিয়ান, মেয়ে সুহানা এবং ছোট ছেলে আব্রাম। সম্প্রতি শাহরুখ ও তার পরিবারের কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর এবার আলোচনায় উঠে এলেন আরিয়ান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ভক্তের সঙ্গে ছবি তোলার পর এক তরুণীর সঙ্গে ক্যাসিনো থেকে বের হয়ে আসছেন আরিয়ান। পরে নেটিজেনদের একাংশ ওই তরুণীর পরিচয় খুঁজে বের করেন। জানা যায়, তিনি ডেনমার্কের গায়িকা ভিন্নী টকায়র।ভিডিওতে দেখা যায়, ক্যাসিনোর বাইরে গাড়ির অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন আরিয়ান ও ভিন্নী। দুজনের পরনেই ছিল কালো রঙের পোশাক। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

ভিন্নী টকায়র সম্প্রতি লন্ডন সফরের বেশ কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন। যদিও সেসব ছবিতে আরিয়ানকে দেখা যায়নি। তবে ভক্তদের নজর এড়ায়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একে অপরকে অনুসরণ করেন। অনেকের ধারণা, তাদের বন্ধুদের পরিমণ্ডলও প্রায় একই হওয়ায় বেশ কিছুদিন ধরেই তাদের পরিচয় রয়েছে।

এর আগেও ব্রাজিলের মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির সঙ্গে আরিয়ান খানের সম্পর্ক নিয়ে জোর আলোচনা হয়েছিল। এমনকি আরিয়ানের পোশাক ব্র্যান্ডের প্রচারেও দেখা গিয়েছিল লারিসাকে। এছাড়া আরিয়ানের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’র বিশেষ প্রদর্শনীতেও উপস্থিত ছিলেন তিনি। তবে সেই সম্পর্কের বিষয়ে কখনোই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি আরিয়ান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে