ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » রোনালদোর সামনে নতুন ইতিহাস, আর মাত্র ২২ গোল!

রোনালদোর সামনে নতুন ইতিহাস, আর মাত্র ২২ গোল!

দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্য অর্জন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন তার চোখ আরেকটি ঐতিহাসিক মাইলফলকে—ক্যারিয়ারে ১ হাজার গোলের রেকর্ড। সেই লক্ষ্যের পথে আরও একধাপ এগিয়ে গেলেন আল নাসরের এই পর্তুগিজ মহাতারকা।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে সৌদি প্রো লিগে আল তাউনের বিপক্ষে গোল করে দলের ২-১ ব্যবধানে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো। তার জয়সূচক গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে শিরোপাধারী আল নাসর।

এই গোলের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭৮-এ। কাঙ্ক্ষিত ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে এখন তার প্রয়োজন আর মাত্র ২২ গোল।

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলছিল আল নাসর। তবে ১১ মিনিটে আল তাউনের বাসাম মোহাম্মদ আলহুরাইজির গোলে পিছিয়ে পড়েন স্বাগতিকরা।

এরপর বিরতির আগেই ম্যাচে সমতা ফেরান সামু কস্তা। তার গোলে ১-১ সমতায় প্রথমার্ধ শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোনালদো। বিরতির পর মাত্র পাঁচ মিনিটের মাথায় মোহামেদ সিমাকানের নেওয়া শট কাছ থেকে স্পর্শ করে জালে পাঠান তিনি। তাতেই নিশ্চিত হয় দলের জয়সূচক গোল।

চলতি সৌদি প্রো লিগ মৌসুমে তিন ম্যাচে এটি রোনালদোর দ্বিতীয় গোল। অন্যদিকে মৌসুমের প্রথম চার ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে আল নাসর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে