ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রোনালদোর পতনে দায়ী অহংকার: দুগারি

রোনালদোর পতনে দায়ী অহংকার: দুগারি

স্পোর্টস ডেস্ক:

পর্তুগাল জাতীয় দলে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে সৃষ্টি হওয়া সাম্প্রতিক চরম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা ক্রিস্টোফে দুগারি। পর্তুগিজ ফরোয়ার্ডের সাম্প্রতিক আচার-আচরণের কড়া সমালোচনা করে তিনি দাবি করেছেন, অনিয়ন্ত্রিত অহংকারের বসে দীর্ঘ দুই দশকের কষ্টার্জিত আন্তর্জাতিক সম্মান ও সুখ্যাতি নিজেই ধ্বংস করছেন সিআরসেভেন।

সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তীব্র মনোমালিন্যের জেরে হঠাৎ করেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ৪০ বছর বয়সী এই তারকা। বিষয়টি নিয়ে ফরাসি জনপ্রিয় রেডিও টকশো ‘রোথেন সেনফ্লাম’-এ কথা বলতে গিয়ে নিজের ক্ষোভ উগরে দেন সাবেক ফরাসি ফরোয়ার্ড দুগারি।

দুগারির মতে, রোনালদোর এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ তাঁর দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ারে গড়ে তোলা পেশাদার ও দলকেন্দ্রিক ভাবমূর্তির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। নিজ দেশ ও জাতীয় পতাকার প্রতি রোনালদোর এই উদাসীনতা তাঁকে মারাত্মকভাবে হতাশ করেছে উল্লেখ করে ফ্রান্সের সাবেক এই স্ট্রাইকার বলেন, “রোনালদো এতদিন একজন দারুণ সুশৃঙ্খল, নিবেদিতপ্রাণ দলীয় খেলোয়াড় এবং ভদ্র মানুষ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। কিন্তু বিগত কয়েকটি মাসে তাঁর মধ্যে এক অচেনা পরিবর্তন লক্ষ্য করছি। তাঁর সীমাহীন অহংকার যেন তাঁকে জীবন্ত গিলে খাচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “রোনালদোর সামনে সুযোগ ছিল শতভাগ সম্মান নিয়ে ক্যারিয়ারের ইতি টানার। কিন্তু সাম্প্রতিক এই বিতর্কিত ঘটনাগুলো সেই সুন্দর পথকে চরম জটিল করে তুলেছে। এখন পরিস্থিতি যা দাঁড়িয়েছে, তাতে তাঁকে কীভাবে আবার পূর্ণ মর্যাদায় জাতীয় দলে ফিরিয়ে আনা সম্ভব—তা নিয়েও বিরাট প্রশ্ন থেকে যায়।”

৩৯ থেকে ৪০ বছর বয়সে পৌঁছানো একজন ফুটবলের জীবন্ত কিংবদন্তির কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে দুগারি বলেন, ক্যারিয়ারের অন্তিম লগ্নে এসে তরুণ প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার মতো অভিভাবকীয় ভূমিকা নেওয়া উচিত ছিল রোনালদোর।

তরুণ খেলোয়াড়দের ওপর প্রভাব নিয়ে প্রশ্ন তুলে দুগারি বলেন, “একজন তারকাকে ম্যাচের শেষ ৩০ মিনিট খেলানোর মতো ছোট একটি সিদ্ধান্তে যদি পুরো দলের জাতীয় পরিকল্পনা ভেস্তে যায়, তবে পর্তুগালের নতুন ও উদীয়মান ফুটবলারদের কাছে এর কী বার্তা পৌঁছাবে? একজন জ্যেষ্ঠ ও অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে মাঠ এবং মাঠের বাইরে তাঁর আচরণ তরুণদের জন্য অনুপ্রেরণামূলক ও ইতিবাচক অনুকরণীয় হওয়া উচিত ছিল।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে