আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।
শনিবার (৩১ অক্টোবর) আল জাজিরার খবরে জানানো হয়, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া ড্রোন ধ্বংস করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানিয়েছেন, রিয়াদ অঞ্চলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি শত্রু ড্রোনকে বাধা দিয়েছে এবং ধ্বংস করেছে।এর কয়েক ঘণ্টা আগে আল-মালকি জানিয়েছিলেন, সৌদি আরবের পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে হুথি বিদ্রোহীদের দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।
