ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » রাষ্ট্রপতি মির্জা আলমগীর নিজ জেলার উদ্দেশে রওনা হয়েছেন 

রাষ্ট্রপতি মির্জা আলমগীর নিজ জেলার উদ্দেশে রওনা হয়েছেন 

নবপ্রকাশ ডেস্ক:
ঢাকা থেকে দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি ঢাকা থেকে রওনা হন।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটিই তার প্রথম সফর।
সফরের প্রথম দিন তিনি একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরদিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তার।

এ ছাড়া সফরকালে মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি।

তার আগমনকে ঘিরে ঠাকুরগাঁওজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে প্রধান সড়ক, বিভিন্ন মোড় ও সরকারি দপ্তরগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রং করার কাজ।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানু বলেন, রাষ্ট্রপতির আগমনের খবরে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে।

তাকে একনজর দেখতে সবাই অপেক্ষা করছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে