ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » রাজধানীর বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীর বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকাগুলো থেকে সময় সংবাদের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা ভূকম্পন টের পেয়েছেন। তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা মুঠোফোনে জানিয়েছেন, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ।

ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)।

এর আগে গত ১১ জুন এবং ১৯ জুন দেশে ভূমিকম্প অনুভূত হয়। প্রতিবারই প্রায় একই সময়ে কম্পণ অনুভূত হয়েছে। ১১ জুন রাত ৯টা ৪০ মিনিটে, ১৮ জুন রাত ৯টা ২৯ মিনিটে এবং আজ রাত ২টা ২৯ মিনিটে ভূমিকম্প হলো।

তবে মাত্রা কম হওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ১১ জুনের ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৪.৫ এবং ১৮ জুন ছিলো ৪.৪।

আবহাওয়া অফিসের তথ্য মতে, ১৮ জুন ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

১১ জুনের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর এলাকায়, যা সিলেটের করিমগঞ্জ সীমান্তের কাছাকাছি অবস্থিত।

এছাড়া, গত ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটের দিকে আরও একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৬। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভুটান। ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘক্ষণ ধরে কম্পন অনুভূত হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে