ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » যৌথসভা ডেকেছে বিএনপি

যৌথসভা ডেকেছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথসভা ডেকেছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিবগণ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহবায়ক ও সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন। দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, সংগ্রাম ও নানা চড়াই-উতরাই পেরিয়ে দলটি আগামী ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে