ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২৭ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন

মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন

নবপ্রকাশ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছেড়ে গুলশানে নিজের বাসভবনে ফিরে যাবেন তিনি।

‎গুরুতর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত শুক্রবার ২৪ জুলাই জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । বঙ্গভবন ত্যাগ করার পর তিনি রাজধানীর গুলশান-১ নম্বরের ১২৩ নম্বর রোডে অবস্থিত তার নিজস্ব বাসভবন ‘গ্রিন ভিলা’-য় উঠবেন।

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে