ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মেট্রোরেলের চার স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান

মেট্রোরেলের চার স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর চারটি স্টেশনের নিচে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত মোট চারটি স্টেশনের নিচে এ অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও যাত্রী চলাচলের স্থান দখল করে গড়ে ওঠা ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানের সময় অবৈধ দখলদারদের মৌখিকভাবে সতর্ক করা হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকদের ফুটপাত দখল না করা এবং মেট্রোরেলের যাত্রীদের চলাচলে বাধা সৃষ্টি না করার আহ্বান জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং আনসার সদস্যরা সহযোগিতা করেছেন। যাত্রীদের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে