ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) দিনব্যাপী ও রাতভর পরিচালিত অভিযানে থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থান থেকে তাদের আটক করা হয়।

মুগদা থানা সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি-ছিনতাই, মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— আলেয়া বেগম (৪০), মোঃ তৌসিফ হোসেন সজিব (১৯), প্রান্ত চন্দ্র দাস (২৩), রিফাত ইসলাম (২৩), দিদারুল ইসলাম বিনয় (২৫), মোঃ শান্ত (২৬), মোঃ শফিক (২২), মোঃ রাকিব হোসেন (১৯), মোঃ জাহিদ হাসান হৃদয় (২৭), মোঃ ইমন হোসেন (২৫) এবং বাবুল হোসেন বাবু (৩৫)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মুগদা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক, ছিনতাই, চুরি এবং কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে