ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মিরপুর টেস্ট • নাঈম ঝড়ে প্রথম ইনিংসেই লিড পেলো বাংলাদেশ

মিরপুর টেস্ট • নাঈম ঝড়ে প্রথম ইনিংসেই লিড পেলো বাংলাদেশ

নবপ্রকাশ ডেস্কঃ
নাঈম-মিরাজদের ঘূর্ণিতে ২৪৫ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে ২৭ রানের লিড পেয়েছে বাংলাদেশ।
এর আগে ৫ উইকেটে ২১৩ রান তুলে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ইনিংসে সংগ্রহ ২৭২ রানের। ক্যারিবীয়রা সেটা পার করে ফেলবে বলেই মনে হচ্ছিল। কিন্তু অফস্পিনার নাঈম হাসান শেষের দিকে ঝলক দেখালেন। নিলেন ৪ উইকেট। এছাড়া মেহেদী হাসান মিরাজ আর তাইজুল ইসলামও নেন ২টি করে উইকেট।

লাঞ্চ বিরতিতে যাওয়ার ঠিক আগে স্বস্তি মিলে বাংলাদেশ শিবিরে। অফস্পিনার নাঈম হাসান এলবিডব্লিউ করেন সেট ব্যাটার জাস্টিন গ্রেভসকে। চার রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন গ্রেভস (৪৬)।
স্বীকৃত ব্যাটারদের মধ্যে কেবল ছিলেন কেবল অধিনায়ক রোস্টন চেজ। তিনিই শেষ পর্যন্ত অপরাজিত রয়ে গেছেন ৪৩ রানে।
টেস্টের জাত খেলা দেখাচ্ছিলেন ত্যাগনারায়ণ চন্দরপল। ধীরগতির ব্যাটিংয়ে বাংলাদেশকে বিরক্ত করে ফেলেছিলেন তিনি। মিরপুর টেস্টের তৃতীয় দিনেও প্রথম পৌনে এক ঘণ্টা অনায়াসে পার করে দেন চন্দরপল।
শরিফুল ইসলাম অবশেষে তার প্রতিরোধ ভেঙেছেন । এজ হয়ে দ্বিতীয় স্লিপে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচ হয়েছেন চন্দরপল। ৫৬ রানের ইনিংসে ১৮৪ বল খেলেন তিনি।
চন্দরপলের আউটে ভেঙেছে ৬৫ রানের জুটি। ১৬২ রানে ৫ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ৪ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ক্যারিবীয়রা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে