ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের জয়

মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক:

জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে শুভসূচনা করেছে বাংলাদেশের পুরুষ বিচ ভলিবল দল। প্রতিযোগিতার পুল ‘এইচ’-এর রোমাঞ্চকর ম্যাচে মালদ্বীপকে ২-১ সেটে পরাজিত করেছে বাংলাদেশের রাকেশ ও রাতুল জুটি।

খেলার শুরুতে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। মালদ্বীপের নাসিম আদম ও সাজিদ ইসমাইলের বিপক্ষে প্রথম সেটে ১৩-২১ পয়েন্টে হেরে পিছিয়ে পড়েন রাকেশ-রাতুল। তবে ঘুরে দাঁড়াতে বেশি সময় নেননি তারা। দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে পরের দুই সেটে যথাক্রমে ২১-১৯ ও ১৭-১৫ পয়েন্টের ব্যবধানে কষ্টার্জিত জয় নিশ্চিত করে বাংলাদেশ জুটি।

এর আগে পুল ‘এইচ’-এ নিজেদের প্রথম দুই ম্যাচে পরাশক্তি জাপান ও ইরানের কাছে ০-২ সেটে হেরেছিল বাংলাদেশ। জাপানের বিপক্ষে ১১-২১, ১৫-২১ এবং ইরানের বিপক্ষে ১৩-২১, ১২-২১ পয়েন্টে পরাজিত হয় তারা।

মালদ্বীপকে হারিয়ে এশিয়ান গেমসে দারুণ এক জয় তুলে নেওয়ায় বাংলাদেশ পুরুষ বিচ ভলিবল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে