ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মহাখালীতে রঙের দোকানে আগুন

মহাখালীতে রঙের দোকানে আগুন

রাজধানীর মহাখালীতে একটি রঙের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ২টা ১৫ মিনিটে কলেরা হাসপাতালের বিপরীত পাশে এ আগুনের সূত্রপাত হয়। সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টা ১৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ২টা ৩১ মিনিটে ইউনিট দুটি ঘটনাস্থলে পৌঁছায়।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে