ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নাটোরে বাস-নছিমন সংঘর্ষে নিহত ৩

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নাটোরে বাস-নছিমন সংঘর্ষে নিহত ৩

নাটোরের গুরুদাসপুরে বাস ও গরুবোঝাই নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুর উপজেলার হাজিরহাট তালবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০) এবং ধামানিয়াপাড়া এলাকার দুই ভাই আক্কাস আলী (৫৮) ও জাহাঙ্গীর আলম (৪৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সকালে নছিমনে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটে যাচ্ছিলেন ওই ব্যবসায়ীরা। পথে বিপরীত দিক থেকে আসা ‘আরআর ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেলেও কোনো যাত্রী হতাহত হননি। তবে নছিমনে থাকা তিন গরু ব্যবসায়ী গুরুতর আহত হন।

ওসি আরও জানান, আব্দুর রহমান বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আক্কাস আলীকে মুমূর্ষু অবস্থায় বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত জাহাঙ্গীর আলমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে