ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্টে যে মন্তব্য করলেন সারজিস

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে এক আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও দলটির মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে তিনি উল্লেখ করেন, “আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।”

মির্জা ফখরুলের এই বিদায়ী বার্তা ও নতুন পথচলাকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সারজিস আলম লেখেন—

সম্মানিত মহাসচিব,

বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজনশ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দলমত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।

ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদের অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।

মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।

আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা।

মির্জা ফখরুলের এই বিদায়ী বার্তা ও নতুন পথচলাকে সাধুবাদ জানিয়ে মন্তব্য করেছেন সারজিস আলম

প্রসঙ্গত, এর আগে বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে মির্জা ফখরুল লেখেন-

প্রিয় নেতৃবৃন্দ,

আজ আপনাদের থেকে সর্বশেষ বিদায় নেওয়ার সময় এসেছে। আজকে শেষবারের মতো ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ’ বলে বিদায় নিচ্ছি।

আপনাদের বিশ্বস্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে