ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ভূমি অফিসে আর ফাঁকি নয়: এবার আসছে বায়োমেট্রিক হাজিরা!

ভূমি অফিসে আর ফাঁকি নয়: এবার আসছে বায়োমেট্রিক হাজিরা!

নবপ্রকাশ ডেস্ক:

মাঠ পর্যায়ের ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমুখী করতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে জেলা প্রশাসকদের (ডিসি) এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি অফিসে স্বচ্ছতা, শৃঙ্খলা ও সঠিক কর্মপরিবেশ নিশ্চিতে সরকার ই-গভর্ন্যান্সের আওতায় নানা পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে বলা হয়, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি ছাড়া যথাসময়ে সেবা পান, সেজন্য কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়মতো উপস্থিতি অত্যন্ত জরুরি। তাই দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে অবিলম্বে ডিজিটাল হাজিরা ডিভাইস বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ডিভাইসগুলো নিয়মিত ব্যবহার হচ্ছে কি না, তা মনিটরিং করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।

পরিপত্রটির মূল অনুলিপি জেলা প্রশাসকদের কাছে পাঠানোর পাশাপাশি সব বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, এ সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়মানুগ হবে। ফলে সেবাপ্রার্থীদের ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনে প্রযুক্তিনির্ভর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে