ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে আইনি তৎপরতা জোরদার: প্রসিকিউশন

ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে আইনি তৎপরতা জোরদার: প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, “আইনি লড়াই চালিয়ে তাকে ফিরিয়ে আনার লক্ষ্যেই ইতোমধ্যে বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনি কাঠামোর অধীন এবং সেই পথেই সরকার এগোচ্ছে।”

এর আগে রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, সাবেক এই প্রধানমন্ত্রীকে ফেরত পাঠাতে ভারতের অভ্যন্তরীণ সরকার বা আদালতের অনুমতির প্রয়োজন হবে কি না, তা সম্পূর্ণ দেশটির নিজস্ব এখতিয়ার।

একই দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম বলেন, “শেখ হাসিনাসহ অন্যান্য পলাতক আসামিদের দ্রুত প্রত্যর্পণ এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের হাতে তুলে দেওয়ার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। বর্তমানে আমরা তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে ওই সময়কালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে