ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ভারতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ২ পাইলট

ভারতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা, প্রাণ হারালেন ২ পাইলট

ভারতের উত্তরপ্রদেশের কানপুরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো-পাইলট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গঙ্গা নদীর তীরের কাছে একটি মাঠে দুই ইঞ্জিনবিশিষ্ট প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর জরুরি পরিষেবার কর্মী ও প্রশাসনের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কর্মকর্তারা জানান, বিমানটি নিয়ন্ত্রণ হারানোর পর দুর্ঘটনাটি ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি কামনা করেছেন।

এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে