ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিশ্বকাপে রোমাঞ্চকর ড্র: নেদারল্যান্ডসকে আটকে দিল জাপান

বিশ্বকাপে রোমাঞ্চকর ড্র: নেদারল্যান্ডসকে আটকে দিল জাপান

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর এক দারুণ লড়াইয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জাপান ফুটবল টিম। রবিবার টেক্সাসের এটি এন্ড টি স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে মূল্যবান এক পয়েন্ট তুলে নেয় ব্লু সামুরাইরা।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা না পেলেও বিরতির পর ম্যাচ জমে ওঠে। ৫১তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নেদারল্যান্ডসকে এগিয়ে দেন ভিরগিল ভ্যান ডিজিক।

তবে জাপান বেশিক্ষণ পিছিয়ে থাকেনি। মাত্র ছয় মিনিট পর, ৫৭তম মিনিটে সমতায় ফেরান কেইতো নাকামুরা।

৬৪তম মিনিটে আবারও এগিয়ে যায় নেদারল্যান্ডস। এবার গোল করেন ক্রাইসেন্সিও সামার্ভিল , যা ডাচদের জয়ের পথে এগিয়ে দিচ্ছিল।

কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা উপহার দেয় জাপান। ৮৮তম মিনিটে নিখুঁত হেডে গোল করে জাপানকে ২-২ সমতায় ফেরান ডাইছি কামাদা। তার এই গুরুত্বপূর্ণ গোলই শেষ পর্যন্ত জাপানের জন্য এক মূল্যবান পয়েন্ট নিশ্চিত করে।

রোমাঞ্চে ভরা এই ড্রয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ দুই দলেরই নকআউট পর্বে যাওয়ার লড়াই আরও জমে উঠেছে।

এস আর

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে