ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিমানবন্দর সড়ক অবরুদ্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা

বিমানবন্দর সড়ক অবরুদ্ধ: চরম দুর্ভোগে যাত্রীরা

নবপ্রকাশ ডেস্ক:

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর ব্যস্ততম বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন পোশাক কারখানার হাজার হাজার শ্রমিক। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) দুপুর ১২টা থেকে উত্তরা ও সংলগ্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা একজোট হয়ে সড়কে অবস্থান নেন। এর ফলে বিমানবন্দর সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

হঠাৎ করে ব্যস্ততম এই মহাসড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীমুখী ও রাজধানী ছেড়ে যাওয়া হাজার হাজার সাধারণ যাত্রী। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরগামী দেশি-বিদেশি ফ্লাইটের অনেক যাত্রী নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছাতে না পেরে চরম অনিশ্চয়তার মুখে পড়েন।

অবরোধে অংশ নেওয়া উত্তরা নিপা গার্মেন্টসের শ্রমিক ছাইফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার ইতোমধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বা বেতন বৃদ্ধির গেজেট প্রকাশ করেছে। কিন্তু বর্তমান অগ্নিমূল্যের বাজারে আমরা যারা দিনরাত খেটে পোশাক খাতে উৎপাদন সচল রাখছি, আমাদের বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়াতে হবে।”

ঘটনাস্থলে দায়িত্বরত বিমানবন্দর পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, দুপুর ১২টার পর থেকেই হঠাৎ করে উত্তরা ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার হাজারো শ্রমিক বিমানবন্দর গোলচত্বর ও সংলগ্ন সড়কে অবস্থান নেন। পুলিশ সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

এদিকে সড়ক অবরোধের কারণে কুড়িল, খিলক্ষেত, উত্তরা ও গাজীপুরমুখী মূল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে