ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল

নবপ্রকাশ ডেস্ক:

বিগত ফ্যাসিবাদী শাসন দেশের সব খাত ধ্বংস করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বহু প্রাণের বিনিময়ে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ গঠনের এক বিরল সুযোগ এসেছে। তাই ধৈর্য ধরে সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) আয়োজনে কৃষি বিজ্ঞানীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

কৃষি খাতকে লাভজনক করে গড়ে তোলার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি বলেন, কৃষি খাতকে লাভজনক করতে হলে সরকারকে প্রয়োজনীয় প্রণোদনা দিতে হবে এবং কৃষকদের সার্বিক সহায়তা প্রদান করতে হবে।

ফ্যাসিবাদী শাসনামলে দেশের সার্বিক পরিস্থিতির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিটি সেক্টরে দুর্নীতি ও লুটপাটে দেশকে বিপর্যস্ত করে দেওয়া হয়েছিল। দেশের বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছিল।’ ফ্যাসিবাদের স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ধৈর্যের সঙ্গে সবাই মিলে সঠিক পথে ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি।

কৃষিখাতের আধুনিকায়ন ও অগ্রগতির ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘দেশে উৎপাদিত কৃষি পণ্য প্রসেসিং (প্রক্রিয়াজাতকরণ) ও প্রিজারভেশনের (সংরক্ষণ) টেকনোলজির ওপর সরকারের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। অধিক ফলনের সময় কৃষক পণ্যের ন্যায্য দাম পায় না; তাই দেশে উন্নত সংরক্ষণাগার গড়ে তোলা অত্যন্ত দরকার।’

কৃষি বিজ্ঞানীদের ভূমিকা ও সুযোগ-সুবিধার বিষয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বলেন, ‘কৃষি বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে আইন পরিবর্তন করে হলেও কৃষি বিজ্ঞানীদের পেনশনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে