ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বিকল্প ছিল না, কষ্টের জন্য দুঃখিত: জ্বালানি প্রতিমন্ত্রী

বিকল্প ছিল না, কষ্টের জন্য দুঃখিত: জ্বালানি প্রতিমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া সরকারের সামনে অন্য কোনো বিকল্প ছিল না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে তেলের দাম বাড়ায় জনগণের যে কষ্ট হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) তেলের মূল্য সমন্বয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে বিশ্ববাজারে ক্রমাগত তেলের দাম বাড়ছে। প্রতিদিনের তৈরি হওয়া এই সংকটে বিমার প্রিমিয়াম ও জাহাজ ভাড়াও বেড়েছে। ফলে বাধ্য হয়েই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি বলেন, “আমরা বারবার বলেছিলাম উপায়হীন না হলে এই অজনপ্রিয় সিদ্ধান্ত সরকার নেবে না। জনগণের কষ্ট লাঘবের অভিপ্রায়ে রাজনীতিতে এসেছি। তাই একজন রাজনৈতিক কর্মী হিসেবে জনগণের কষ্টের বিষয়টি উপলব্ধি করে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তবে বিশ্ববাজারের সংকট কেটে পরিস্থিতি স্বাভাবিক হলে তেলের দাম আবারও সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে