সংবাদদাতা,কুমিল্লা:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বিএনপি দেশের জনগণকে যে কথা দেয়, বিএনপি চেষ্টা করে মানুষের সামনে সেই ওয়াদাটি রক্ষা করার জন্য।’
শনিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে বিএনপি’র পথসভায় এক বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে গুম হয়ে যেত। মামলা হতো। এসে ধরে নিয়ে যেত। যারা এসব করত ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের মূল কাজ হচ্ছে, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের বহু মানুষ শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।’
