ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে জ্যাকসন হাইটসের অলিগলি

বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে জ্যাকসন হাইটসের অলিগলি

নবপ্রকাশ ডেস্ক:
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক পৌঁছানোর কথা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে নিউইয়র্কের অন্যতম ব্যস্ত এলাকা জ্যাকসন হাইটসের অলিগলি।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক স্টেট বিএনপি, জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি উত্তর যুক্তরাষ্ট্র, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের ব্যানার প্রদর্শনের আয়োজন করেছে।

এ ছাড়া ব্যক্তিগতভাবেও অনেকেই তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এসব প্রচার মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ছবিসহ যারা প্রচার করছেন তাদেরও ছবি স্থান পেয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার-পোস্টারে সয়লাব জ্যাকসন হাইটস
যে কোনো সময় আসতে পারে এক দফা দাবি: জামায়াত আমির
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গেলেই বড় বড় ব্যানার যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। এছাড়াও জ্যাকসন হাইটসের গুরুত্বপূর্ণ স্থান ও সড়কেও বিভিন্ন ব্যানার ও পোষ্টার চোখে পড়ছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার-পোস্টারে সয়লাব জ্যাকসন হাইটস
সরকার ভুলের পর ভুল করে জনগণের অনাস্থা পূর্ণ করে তুলেছে: মঞ্জু
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জ্যাকসন হাইটসে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার-ব্যানার লাগিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবু সাঈদ আহমেদ। আরও ব্যানার ফেস্টুন লাগিয়েছেন যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতারা।

যদিও তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন পোষ্টার ও ব্যানারে অনেকের নাম দেখে খোদ বিএনপির কয়েকজন নেতাকর্মী প্রশ্ন তুলেছেন। তারা বলছেন,যাদের অনেককে বিএনপির দু:সময়ের আন্দোলন-সংগ্রামে দেখা যায় নাই তাদের অনেককে বিপুল উৎসাহে নিজেরা ছবিসহ ব্যানার লটকাচ্ছেন।

উল্লেখ্য, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর।

জানা যায়, মাত্র ৯৬ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন মাত্র ২২ জন। নিউ ইয়র্কে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলেছে, আনুষ্ঠানিক কোনো বৈঠকের কর্মসূচি নেই। তবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর কিছু কর্মসূচি নিয়ে কাজ করছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে