ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয় সরকারের

বাধ্য হয়ে এলপিজির দাম সমন্বয় সরকারের

নবপ্রকাশ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং সামগ্রিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য সমন্বয় করতে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে মূল্যের প্রভাবের মাঝেও নির্ধারিত দামে ভোক্তারা এলপিজি পাচ্ছেন কিনা, তা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও অর্জন নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান। ব্রিফিং শেষে তিনি সরকারের নানা পদক্ষেপ বিষয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেন।

এলপিজি বাজার পরিস্থিতি ও দামের বিষয়ে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে বিশ্ব পরিস্থিতি ও সার্বিক সূচক বিবেচনায় নিয়ে এলপিজির দর সমন্বয় করা ছাড়া সরকারের কাছে অন্য উপায় ছিল না। বাধ্য হয়েই এই সমন্বয় করতে হয়েছে। তবে সরকার নির্ধারিত দামে ভোক্তাদের কাছে এলপিজি বিক্রি হচ্ছে কিনা—তা কঠোরভাবে নিশ্চিত করতে দেশের সকল জেলা প্রশাসকদের (ডিসি) মাঠে তদারকি ও নজরদারি জোরদার করার স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, কোনো অসাধু চক্র যেন এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে বাজারে অনিয়ম ও অবৈধভাবে এলপিজি মজুতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা, গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করা এবং অবৈধ মজুতের মতো অনিয়মের বিরুদ্ধে জরিমানা ও আইনি তৎপরতা জোরদার করা হয়েছে।

ভোক্তাদের ভোগান্তি কমাতে এবং অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে মাঠ প্রশাসন ও ডিসিদের আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তথ্য উপদেষ্টা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে