ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
Home » সর্বশেষ » ফ্ল্যাট পেল শহীদ ও আহত ৭০ পরিবার

ফ্ল্যাট পেল শহীদ ও আহত ৭০ পরিবার

নবপ্রকাশ ডেস্ক:

বিডিআর বিদ্রোহ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন আভিযানিক ও অনাভিযানিক দায়িত্ব পালনকালে নিহত ও গুরুতর আহত সামরিক সদস্যদের পরিবারের হাতে মিরপুর ডিওএইচএসে নির্মিত ‘অপরাজিতা’ ভবনের ফ্ল্যাট বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সচিব মো. আশরাফ উদ্দিন আনুষ্ঠানিকভাবে এই বরাদ্দপত্র পরিবারের সদস্যদের হাতে তুলে দেন।

অনুষ্ঠানে বিডিআর বিদ্রোহ ও বিশ্ব শান্তিরক্ষা মিশনসহ দেশের সেবায় প্রাণ উৎসর্গকারী এবং গুরুতর আহত মোট ৭০টি সামরিক পরিবারের অনুকূলে ফ্ল্যাটের বরাদ্দপত্র দেওয়া হয়। সরকারের অনুমোদনক্রমে ডিওএইচএস সেন্ট্রাল কমিটির সার্বিক তত্ত্বাবধানে মিরপুর ডিওএইচএসে দুটি বহুতল ভবনে মোট ১৫৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে, যার মধ্য থেকে প্রথম ধাপে আজ ৭০টি ফ্ল্যাট হস্তান্তর করা হলো।

অনুষ্ঠানে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়। এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, সেনাসদর এবং সেনাকল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেডের (এসকেসিডি) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে