ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » প্রবাসীদের জন্য দুশ্চিন্তার খবর! রিয়াদের হাসপাতালে লড়ছেন ২৪+ বাংলাদেশি

প্রবাসীদের জন্য দুশ্চিন্তার খবর! রিয়াদের হাসপাতালে লড়ছেন ২৪+ বাংলাদেশি

নবপ্রকাশ ডেস্ক:

সৌদি আরবে চলমান সংঘাতের কারণে রিয়াদের বিভিন্ন হাসপাতালে ২৪ জনের বেশি বাংলাদেশি চিকিৎসাধীন রয়েছেন এবং এদের মধ্যে কয়েকজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এ ছাড়া এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘পরিবর্তনশীল বিশ্বে বাংলাদেশের পররাষ্ট্রনীতি: পথপরিক্রমা’ শীর্ষক এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আমরা আশা করি, দ্রুত এ যুদ্ধের অবসান ঘটবে। কারণ এতে নিরীহ বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছেন এবং বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে।”

সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে কি না—এমন প্রশ্নে তিনি জানান, জ্বালানির উৎস বহুমুখীকরণ এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বিকল্প উৎস অনুসন্ধানে জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যেই সক্রিয় রয়েছে। তিনি আরও জানান, জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করতে বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

তবে তাৎক্ষণিকভাবে জ্বালানি সরবরাহে বড় ধরনের কোনো ব্যাঘাত ঘটার ইঙ্গিত নেই উল্লেখ করে তিনি বলেন, সংকট তৈরি হলে তা শুধু বাংলাদেশের একক সমস্যা হবে না, পুরো বিশ্বকেই প্রভাবিত করবে।

সৌদি আরবে অবস্থানরত প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী স্বীকার করেন, এই সংঘাতের ফলে অনেকের কর্মসংস্থান ও দেশে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে কিছু প্রবাসী চাকরি হারিয়ে দেশে ফিরে এসেছেন, আবার অনেকে সেখানে কর্মহীন হয়ে পড়েছেন। এ পরিস্থিতিতে প্রচলিত শ্রমবাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন শ্রমবাজারের সন্ধানে কাজ চলছে।

এদিকে সৌদি আরবের বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে হামলার কারণে ঢাকা ও রিয়াদের মধ্যে আকাশপথে বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটি এয়ারলাইন্স ফ্লাইট স্থগিত করায় হাজার হাজার যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা, সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের মোট ১০টি ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ৩,৪৩১ জন যাত্রীর ভ্রমণ পরিকল্পনা আটকে গেছে।

এর আগে অনুষ্ঠিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইআইএসএস-এর গবেষণা ফেলো আয়েশা বিনতে তৌহিদ, গবেষণা পরিচালক ড. মাহফুজ কবির, গবেষণা ফেলো এএসএম তারেক হাসান সেমুল এবং গবেষণা পরিচালক ড. সুফিয়া খানম। এতে স্বাগত বক্তব্য দেন এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সংস্থাটির মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে