ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » কঠিন সমীকরণের মুখে হামজাদের ফাইনালে ওঠার স্বপ্ন

কঠিন সমীকরণের মুখে হামজাদের ফাইনালে ওঠার স্বপ্ন

নবপ্রকাশ ডেস্ক:

ফিফা আসিয়ান কাপের যাত্রাটা মোটেই সুখকর হলো না বাংলাদেশের। গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচেই মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে ব্যাকফুটে চলে গেছে হামজা চৌধুরীরা। এই বড় পরাজয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রাখতে কঠিন সমীকরণের মুখে পড়েছে কোচ থমাস ডুলির দল।

১ ম্যাচে শূন্য পয়েন্ট ও মাইনাস ৩ গোল ব্যবধান নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। ৩ পয়েন্ট ও প্লাস ৩ গোল ব্যবধান নিয়ে শীর্ষে মালয়েশিয়া। সমান পয়েন্টে প্লাস ২ গোল ব্যবধান নিয়ে দুইয়ে ইন্দোনেশিয়া। আর শূন্য পয়েন্ট ও মাইনাস ২ গোল ব্যবধান নিয়ে তিন নম্বরে সিঙ্গাপুর।

টুর্নামেন্টে টিকে থাকতে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ, যা তাদের জন্য কার্যত ‘বাঁচা-মরার’ লড়াই। এ ম্যাচে জয় পেলেই কেবল ফাইনালে যাওয়ার গাণিতিক সম্ভাবনা বেঁচে থাকবে। সিঙ্গাপুরের কাছে হারলে ফাইনালের আশা শেষ হয়ে যাবে। তবে পরবর্তীতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে ব্রোঞ্জ ফাইনাল খেলার সুযোগ থাকতে পারে। ১ অক্টোবর বাংলাদেশ তাদের শেষ গ্রুপ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ইন্দোনেশিয়ার।

তবে কোচ থমাস ডুলি জানিয়েছেন, ফলাফল যাই হোক, মূল উদ্দেশ্য হলো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলে অভিজ্ঞতার ঝুলি ভারী করা। নভেম্বরের সাফ চ্যাম্পিয়নশিপের আগে দলকে পুরোপুরি প্রস্তুত করাই এখন প্রধান লক্ষ্য।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে