ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা, ৯ মে প্রথম আয়োজন

প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ ঘোষণা, ৯ মে প্রথম আয়োজন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পরিবেশ পরিচ্ছন্নতা জোরদার ও এডিস মশাবাহিত রোগ প্রতিরোধে প্রতি মাসের প্রথম শনিবারকে ‘ক্লিনিং ডে’ হিসেবে ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম এ ঘোষণা দেন।

 

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো ‘ক্লিনিং ডে’ পালন করা হবে। এ কর্মসূচির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি রাজধানীতে এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে।

 

ডিএসসিসির নেতৃত্বে এই দিনে সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সংস্থা এবং সাধারণ নাগরিক একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। কর্মসূচির আওতায় ডিএসসিসি এলাকার সরকারি-বেসরকারি অফিস, আবাসিক কোয়ার্টার, মার্কেট, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন প্লটসমূহে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

 

বিশেষভাবে জোর দেওয়া হবে মশার প্রজননক্ষেত্র ধ্বংসে—যেমন জমে থাকা পানি অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার রাখা এবং পরিত্যক্ত পাত্র বা টায়ারে পানি জমতে না দেওয়া।

 

ডিএসসিসি কর্তৃপক্ষ আশা করছে, এই ‘ক্লিনিং ডে’ কর্মসূচি নিয়মিতভাবে পালনের মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ঢাকা গড়ে তোলা সম্ভব হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে