ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পূজার ছুটির প্রভাব: মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা-বিক্রেতা

পূজার ছুটির প্রভাব: মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা-বিক্রেতা

নবপ্রকাশ ডেস্ক:

টানা পাঁচ দিনের বিশেষ শারদীয় পূজার ছুটির প্রভাবে রাজধানী ঢাকার কাঁচাবাজারগুলোতে নেমে এসেছে খাঁ খাঁ নিরবতা। আজ মহানবমীর দিনে রাজধানী থেকে বিপুলসংখ্যক মানুষ ছুটিতে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং উৎসবের আমেজে কেনাকাটা কমে যাওয়ায় বাজারগুলোতে ক্রেতা ও বিক্রেতা—উভয়ের উপস্থিতিই চোখে পড়ার মতো কমে গেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা ও কৃষি মার্কেটসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে কেনাবেচায় এমন মন্দাভাব ও ছুটির আমেজ পরিলক্ষিত হয়েছে।

উৎসবের ছুটিতে ফাঁকা বাজার

বাজার ঘুরে দেখা যায়, অনান্য স্বাভাবিক দিনের তুলনায় সাধারণ মানুষের আনাগোনা যেমন কম, তেমনি অনেক বিক্রেতাও দোকান বন্ধ রেখে ছুটিতে গেছেন। মিরপুরের মাছ বিক্রেতা মো. সজল জানান, টানা দীর্ঘ ছুটি থাকায় সরকারি-বেসরকারি চাকরিজীবীদের সিংহভাগ ঢাকা ছেড়েছেন। পাশাপাশি অনেক ক্ষুদ্র ব্যবসায়ী ও পাইকারও গ্রামের বাড়ি গেছেন। ফলে কাঁচাবাজারে সব ধরনের পণ্যের সরবরাহ কমার পাশাপাশি ক্রেতার সংখ্যাও তলানিতে নেমেছে।

মাংসের বাজারে সুনির্দিষ্ট দর

ক্রেতা কম থাকলেও বাজারে মাংসের দাম চড়েই রয়েছে। আজ রাজধানীর বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতাদের মতে, ঈদের ছুটির মতোই এবার পূজার ছুটির আমেজ তৈরি হওয়ায় গতকাল সোমবার থেকেই বাজারে স্বাভাবিক কেনাবেচা অর্ধেকে নেমে এসেছে।

মাছের বাজারে চড়া দাম ও দর বৈচিত্র্য

সরবরাহ কম থাকায় ছুটির মধ্যেও মাছের বাজারে দাম কিছুটা চড়া রয়েছে। আজকের বাজারে বিভিন্ন জাতের মাছের দরদাম নিচে তুলে ধরা হলো:

  • দেশি কৈ: ১,০০০০ থেকে ১,২০০ টাকা কেজি

  • বড় বোয়াল: ৮০০ টাকা কেজি

  • গলদা চিংড়ি: ১,২০০ টাকা কেজি | ভেনামি চিংড়ি: ৮০০ টাকা কেজি

  • রুপচাঁদা: ১,০০০ থেকে ১,১০০ টাকা কেজি

  • দেশি ছোট চিংড়ি: ১,০০০০ থেকে ১,২০০ টাকা কেজি

  • রুই ও কাতল (১ কেজির নিচে): ২৯০ টাকা কেজি | ২ কেজি বা তদূর্ধ্ব: ৩৮০ টাকা কেজি

  • আইড় মাছ: ৬০০ থেকে ৭০০ টাকা কেজি (ওজনভেদে)

  • কাজলি: ১,৪০০ টাকা কেজি

  • শোল: ৬০০ থেকে ৭০০ টাকা কেজি

  • ট্যাংরা: ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি

  • মাঝারি বাইম: ৬০০ থেকে ৬৫০ টাকা | বড় বাইম: ৮০০ টাকা কেজি

  • কাচকি ও পাবদা: ৫৫০ থেকে ৬০০ টাকা কেজি

  • অন্যান্য: বাটা ২৮০ টাকা, গুঁড়া মাছ ৬০০ টাকা, শরপুঁটি ২৫০ টাকা এবং ছোট-বড় সিলভার কার্প ১৪০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, টানা ছুটির মেয়াদ শেষ হয়ে বিজয়া দশমীর পর আগামী রোববার থেকে রাজধানী স্বাভাবিক ছন্দে ফিরলে এবং পণ্য সরবরাহ বাড়লে বাজারে কেনাবেচার গতি ফিরবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে