ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পুলিশের বড় চমক: গঠিত হলো নতুন বিশেষ ইউনিট

পুলিশের বড় চমক: গঠিত হলো নতুন বিশেষ ইউনিট

অপরাধের আধুনিক রূপ বিবেচনা করে সাইবার অপরাধ দমনে আগামী সপ্তাহেই পুলিশের পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক পুলিশ পদক বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্র মন্ত্রী জানান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে এই নতুন ইউনিট পরিচালিত হবে। পদটি পুলিশ সদর দপ্তরে বিদ্যমান না থাকলে তা দ্রুত তৈরি করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নে স্বরাষ্ট্র মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “পুলিশের কেউ যদি এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িয়ে তথ্য আদান-প্রদান বা যোগাযোগ রাখেন, তবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”সাইবার ইউনিটের অবকাঠামো ব্যাখ্যা করে সালাহউদ্দিন আহমদ বলেন, মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে এর নিজস্ব শাখা থাকবে। থানা ও জেলা পর্যায়ে থাকবে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি, আর বিভাগ ও সদর দপ্তর পর্যায়ে বড় পরিসরের ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে। তিনি জানান, কয়েক সপ্তাহ আগেই এসংক্রান্ত প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে সমাধানযোগ্য অপরাধগুলো স্থানীয়ভাবেই বিশ্লেষণ করা হবে এবং জটিল বিষয়গুলো কেন্দ্রে আসবে। বিশ্বব্যাপী ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সাইবার অপরাধের আধুনিক প্রবণতা মোকাবেলায় এ খাতটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে