ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পায়ে গুরুতর আঘাত পেলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা

পায়ে গুরুতর আঘাত পেলেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা পায়ে চোট পেয়ে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পায়ে আঘাত পাওয়ার বিষয়টি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া একটি ছবিতে সিদ্ধার্থের পায়ে চিকিৎসার জন্য ব্যবহৃত বিশেষ ‘ওয়াকিং বুট’ পরিহিত অবস্থায় দেখা যায়। ছবিটি পোস্ট করে রসিকতা করে তিনি ক্যাপশনে লিখেছেন, “আমি ‘ব্রেক আ লেগ’ কথাটাকে বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি।” সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসপাতালের ইমোজি।

তবে ঠিক কীভাবে এই আঘাত লেগেছে বা চোট কতটা মারাত্মক, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সিদ্ধার্থ। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নাকি নিজ বাড়িতে বিশ্রামে আছেন, তা-ও স্পষ্ট করা হয়নি। তাঁর শারীরিক অবস্থা ও কবে নাগাদ শুটিংয়ে ফিরতে পারবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

সম্প্রতি স্ত্রী ও অভিনেত্রী কিয়ারা আদবাণীর সোশ্যাল মিডিয়া পোস্টে পরিবারের সঙ্গে অবসর কাটানোর একাধিক ছবি ও ভিডিওতে সিদ্ধার্থকে দেখা গিয়েছিল। সেই ছবিগুলোতে তাঁদের কন্যাসন্তান সরায়ার সঙ্গে আনন্দঘন কিছু ব্যক্তিগত মুহূর্ত ফুটিয়ে তুলেছিলেন তাঁরা।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর যৌথ বার্তার মাধ্যমে ঘরে দ্বিতীয় সন্তান আসার সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা করেছিলেন সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি।

কাজের দিক থেকে সিদ্ধার্থ মালহোত্রাকে সর্বশেষ দেখা গেছে তামান্না ভাটিয়ার বিপরীতে ‘দ্য বন’ চলচ্চিত্রে। দীপক কুমার মিশ্র পরিচালিত এই ছবিটি বক্স অফিসে ও সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া লাভ করেছে। তারকা এই অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে