ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » পরীক্ষা চলাকালে মদ পানকারি সেই প্রধানশিক্ষক বরখাস্ত

পরীক্ষা চলাকালে মদ পানকারি সেই প্রধানশিক্ষক বরখাস্ত

নবপ্রকাশ ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে বসে মদপান করে বিরূপ আচরণ করা প্রধান শিক্ষক রুহুল আমিনকে বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে তার এমপিও স্থগিতের সিদ্ধান্তের কথাও উল্লেখ করা হয়েছে।

জানা যায়, গত বৃহস্পতিবার সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শিক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজ কক্ষে মদপানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজ কক্ষে চেয়ারে বসে মাতলামি করছেন। বিদ্যালয়ে তখন এইচএসসি পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। তাদের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।

 

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে