ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » পরপর তিনবার কমলো সোনার দাম

পরপর তিনবার কমলো সোনার দাম

নবপ্রকাশ ডেস্ক:

দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারের ক্ষেত্রে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ সংক্রান্ত সিদ্ধান্ত জানায়। সোনার এই নতুন দর আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে সোনার এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ঘোষিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এখন বিক্রি হবে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) যার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন মূল্য দাঁড়াল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দরও। নতুন তালিকায় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৬৮৩ টাকায় বিক্রি হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে