ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল হলেন ভারতীয় সেনাপ্রধান

নেপালের সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা পেয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ।

আজ সোমবার (১৭ আগস্ট) কাঠমান্ডুর শীতল নিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ সম্মানসূচক পদমর্যাদা প্রদান করেন।

ভারত ও নেপালের সেনাপ্রধানকে পরস্পরের সম্মানসূচক জেনারেল করার দীর্ঘদিনের ঐতিহ্যের অংশ হিসেবে জেনারেল শেঠকে এ পদমর্যাদা দেওয়া হয়। ১৯৫০ সালে এই প্রথা চালুর পর থেকে দুই দেশের সেনাপ্রধানকে নিয়মিতভাবে এ সম্মান দেওয়া হয়ে আসছে।

নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে নেপালে অবস্থান করছেন জেনারেল ধীরাজ শেঠ। সফরের অংশ হিসেবে তিনি নেপালের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সামরিক সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার নেপালে পৌঁছান ভারতের সেনাপ্রধান। সফরে তিনি ভারতীয় দূতাবাসে দেশটির রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় ভারত ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এদিকে সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন জেনারেল ধীরাজ শেঠ। পরে তিনি নেপাল সেনা সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং গার্ড অব অনার গ্রহণ করেন।

ভারতীয় দূতাবাসের ভাষ্য, জেনারেল শেঠের এই সফরের মধ্য দিয়ে ভারত ও নেপালের দীর্ঘদিনের বিশেষ প্রতিরক্ষা সম্পর্কের বিষয়টি আরও একবার সামনে এসেছে। অভিন্ন মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং দুই দেশের সেনাবাহিনীর দীর্ঘদিনের সম্পর্কের ওপর এ প্রতিরক্ষা সহযোগিতা গড়ে উঠেছে।

নেপাল সেনাবাহিনীও আশা করছে, জেনারেল শেঠের সফরের মধ্য দিয়ে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে