ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ‘নাসীরুদ্দীনের কথা অসংলগ্ন ও ভারসাম্যহীন, জবাব এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘নাসীরুদ্দীনের কথা অসংলগ্ন ও ভারসাম্যহীন, জবাব এড়িয়ে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যকে ‘অসংলগ্ন ও ভারসাম্যহীন’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ওই পর্যায়ের কোনো নেতার মন্তব্যের আনুষ্ঠানিক জবাব দেওয়া সমীচীন মনে করেন না।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাংবাদিকদের পক্ষ থেকে জানতে চাওয়া হয়—‘১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে’—নাসীরুদ্দীন পাটওয়ারীর এই মন্তব্য কি ককটেল হামলায় তাঁদের নিজেদের সংশ্লিষ্টতার পরোক্ষ স্বীকারোক্তি কি না? উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর একটা অভ্যাস। এ বিষয়ে আমার পর্যায় থেকে কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না। সাংবাদিক হিসেবে আপনারাই এসব বিশ্লেষণ করুন।”

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও মন্তব্য করেন, “যারা বলছেন যে ৯ দলের ৯ দফা মেনে নিলে ককটেল বিস্ফোরণ বন্ধ হয়ে যাবে, তাঁদের বক্তব্যের মাধ্যমে কী প্রকাশ পায়? এতে মনে হয় দাবি আদায়ের জন্যই ককটেল ফোটানো হচ্ছে। আমি ৯ দল এজন্যই বলছি, কারণ আগে সম্ভবত ১১ দল ছিল; সেখান থেকে চরমোনাই পীর সাহেবের দল ও খেলাফত মজলিস বেরিয়ে আসায় বর্তমানে সংখ্যাটি ৯-এ দাঁড়িয়েছে। তাঁদের দফাও ৯টি।”

তিনি যোগ করেন, “এখন ৯ দফা মেনে নিলেই আর কোনো ‘ঠুাস-ঠাস’ (ককটেল বিস্ফোরণ) হবে না—এমন বক্তব্যের মধ্য দিয়ে তাঁরা নিজেরাই প্রমাণ করছেন এসব কর্মকাণ্ডে কারা জড়িত। তবে আমি ওই লেভেলের লোকের অসংলগ্ন কথাবার্তার উত্তর দিতে চাই না।”

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে