ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নাপিত থেকে ‘সেরা নাচিয়ে’, জয় করলেন ১৫ লাখ রুপি

নাপিত থেকে ‘সেরা নাচিয়ে’, জয় করলেন ১৫ লাখ রুপি

নবপ্রকাশ ডেস্ক:

কঠোর পরিশ্রম ও প্রতিভার জোরে বদলে গেল রায়পুরের ১৯ বছরের তরুণ রিতেশ পালের জীবন। একসময় সাধারণ সেলুনে চুল-দাড়ি কাটার কাজ করা এই তরুণ জিতে নিয়েছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার সিজন ৫’-এর খেতাব। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে ১৫ লাখ রুপি অর্জন করেছেন তিনি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। কয়েক মাস ধরে চলা এই রিয়েলিটি শোতে নিজের পারফর্ম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেন রিতেশ ও তার কোরিওগ্রাফার প্রতীক উটেকর। গ্র্যান্ড ফিনালেতে দীপালি বোরকার, প্রথমেশ মানে, আনশিকা ধারা ও গীতাঞ্জলি মারওয়াহাকে পেছনে ফেলে বিচারক কারিশমা কাপুর, জাভেদ জাফরি, গীতা কাপুর ও টেরেন্স লুইসের বিচারে সেরা নির্বাচিত হন তিনি।

শিরোপা জয়ের পর দেওয়া এক বিবৃতিতে অনুভূতি ব্যক্ত করে রিতেশ পাল বলেন, “নাচ সবসময়ই আমার ভালোবাসা ছিল। এই ট্রফি জেতা আমার জন্য স্বপ্নপূরণের মতো। বিচারকদের দিকনির্দেশনা এবং কোরিওগ্রাফার প্রতীক স্যারের বিশ্বাস আমাকে এত দূর নিয়ে এসেছে।”

পুরস্কার প্রাপ্ত ১৫ লাখ রুপি দিয়ে নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করবেন জানিয়ে রিতেশ বলেন, এই অর্থ দিয়ে তিনি মায়ের জন্য একটি বাড়ি তৈরি করবেন, যার নামও আগে থেকে ঠিক করে রেখেছেন—‘হরিদর্শন’।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে