ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের

নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের

নবপ্রকাশ ডেস্ক:

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ জন মারা যান এবং অন্তত ২০ জন গুরুতর আহত হন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ‘আরপি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহতদের মধ্যে ১৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ এ পর্যন্ত নিহত ১৪ জনের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে। নিহতদের মধ্যে ৫ জনই শরীয়তপুর জেলার বাসিন্দা। তারা হলেন:

  • সামাদ ফকির (৭০) — পিতা: আরোব আলী ফকির, উপজেলা: জাজিরা।

  • সোহাগ হোসেন (৩০) — পিতা: ইউনুস আলী, গ্রাম: কাজিরহাট।

  • জুয়েল রানা (৪০) — পিতা: জহুর উদ্দিন, গ্রাম: বড়কান্দি।

  • শালাল মোল্লা (৪৫) — পিতা: জাহান উদ্দিন মোল্লা, গ্রাম: ডুবি সাহেবের গ্রাম।

  • শাহিন হোসেন (২৫) — গ্রাম: কাজিরহাট।

শনাক্ত হওয়া অন্য ৪ নিহত ব্যক্তি হলেন:

  • সোহেল রানা (৪০) (বাসচালক) — পিতা: আব্দুল হাকিম, গ্রাম: ফরহাদপুর, উপজেলা: গোদাগাড়ী, রাজশাহী।

  • আনোয়ার হক (৩০) — পিতা: বাবর আলী, গ্রাম: কনোপাড়া, উপজেলা: বাগমারা, রাজশাহী।

  • তাছফিয়া খাতুন (৮) — পিতা: মৃত শহিদুল ইসলাম, গ্রাম: সুবিদখালি, উপজেলা: মির্জাগঞ্জ, পটুয়াখালী।

  • হিমেস (২৮) — পিতা: অমুল্য চন্দ্র, এলাকা: বাকুন্দা, ফরিদপুর।

নিহত বাকি ৫ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

ঘটনার সতত্যা নিশ্চিত করে নাটোর জেলা প্রশাসক সুমনী আক্তার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ ও চিকিৎসার তদারকি শুরু করেছে।

বনপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও উদ্ধার কার্যক্রম শেষে নাটোর-পাবনা মহাসড়কে যানবাহন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে