ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » নভেম্বরে বিয়ে করছেন কাব্য ও অনিরুদ্ধ

নভেম্বরে বিয়ে করছেন কাব্য ও অনিরুদ্ধ

দক্ষিণী সিনেমার তারকা সঙ্গীত পরিচালক ও গায়ক অনিরুদ্ধ রবিচন্দ্র এবং আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারানের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জোর গুঞ্জন। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয়েছে।ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি বছরের নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ১০ নভেম্বর গ্রিসে বিয়ে হতে পারে অনিরুদ্ধ ও কাব্যের। তবে গ্রিসের ঠিক কোন স্থানে বিয়ের আয়োজন করা হবে, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।

অবশ্য বিয়ের তারিখ বা স্থান নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি অনিরুদ্ধ কিংবা কাব্য।ফলে ১০ নভেম্বরের খবরটি আপাতত গণমাধ্যমের প্রতিবেদন ও সূত্রনির্ভর তথ্য হিসেবেই থাকছে।

নিজেদের সম্পর্ক নিয়েও প্রকাশ্যে খুব একটা কথা বলেননি দুজনের কেউ। তবে গত জুনে অনিরুদ্ধের আত্মীয় ও বর্ষীয়ান অভিনেতা ওয়াইজি মহেন্দ্রের এক মন্তব্যের পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়।

এক সাক্ষাৎকারে মহেন্দ্র বলেছিলেন, ‘ও (অনিরুদ্ধ) খুবই শান্ত স্বভাবের ছেলে।এই সুযোগে ওকে অভিনন্দন জানাতে চাই। বেশ বড়সড় একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখতে চলেছে।’

তিনি আরো জানান, অনিরুদ্ধের পরিবারের কাছ থেকেই বিয়ের বিষয়টি নিশ্চিতভাবে জানতে পেরেছেন। তার কথায়, ‘আমাকে যা জানানো হয়েছে, তাতে এটা নিশ্চিত। ওরা বিয়ে করছে।

কাব্যেরও প্রশংসা করেছিলেন মহেন্দ্র। তিনি বলেছিলেন, ‘ও কোনও সাধারণ মেয়ে নয়। এত বড় একটি দল (হায়দরাবাদের আইপিএল টিম) সামলানোর ক্ষমতা ওর রয়েছে। বাবার ব্যবসায়িক দক্ষতা ওর মধ্যে রয়েছে।’

এই জুটিকে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘ওরা জুটি হিসাবেও দারুণ। দু’জনে একসঙ্গে থাকুক। সঙ্গীতের দুনিয়ায় আরও কিছু করুক, এই আশীর্বাদ করি।’

তবে অনিরুদ্ধ ও কাব্যের বিয়ের গুঞ্জন এবারই প্রথম নয়। ২০২৫ সালের জুনেও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছিল, এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। এমনকি তখন গুঞ্জন ছড়িয়েছিল, অনিরুদ্ধের আত্মীয় ও দক্ষিণী তারকা রজনীকান্ত নাকি কাব্যের বাবা কলানিথি মারানের সঙ্গে দেখা করে বিয়ের বিষয়ে আলোচনাও করেছেন।

সেই সময় অবশ্য বিয়ের গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছিলেন, ‘বিয়ে? শান্ত হও বন্ধুরা। গুজব ছড়ানো বন্ধ করো।’

তবে তখন বিয়ের খবর অস্বীকার করলেও কাব্যের সঙ্গে সম্পর্কের গুঞ্জন সরাসরি নাকচ করেননি তিনি। এবারও সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে নতুন আলোচনা শুরু হলেও অনিরুদ্ধ বা কাব্য কেউই কোনো মন্তব্য করেননি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে