ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » দ্বিতীয় বিয়ের পর পরকীয়া: পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিষপান

দ্বিতীয় বিয়ের পর পরকীয়া: পারিবারিক কলহের জেরে স্ত্রীর বিষপান

নিজস্ব প্রতিবেদক, নবপ্রকাশ ডেস্ক:

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় পারিবারিক কলহ ও নির্যাতন সহ্য করতে না পেরে সালমা আক্তার (৩৫) নামের এক নারী কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে তার মাছ ব্যবসায়ী স্বামী সাধু মিয়া পলাতক রয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোবিন্দপুরের এক ভাড়া বাসায় এ বিষপানের ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালমা হবিগঞ্জের আজমিরিগঞ্জ থানার রসুলপুর এলাকার রেহমত আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে স্বামী সাধু মিয়ার সঙ্গে শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

নিহতের বোন পারভীন আক্তার জানান, এটি সালমার দ্বিতীয় বিয়ে ছিল। প্রথম সংসারে বিচ্ছেদের পর প্রায় ছয় মাস আগে ভালোবেসে মাছ ব্যবসায়ী সাধু মিয়াকে বিয়ে করেন তিনি। তবে বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়া ও শারীরিক-মানসিক নির্যাতন নিয়ে তাদের মধ্যে প্রতিনিয়ত কলহ লেগে থাকত। সাধু মিয়া নিয়মিত তাকে মারধর করতেন এবং রাতে ঘুমাতে দিতেন না।

পারভীন আক্তার বলেন, “বুধবার রাতেও সালমা আমাকে ফোন করে তার ওপর চলা নির্যাতনের কথা জানিয়ে কান্নাকাটি করে। আজ সকালেও সে আমার বাসায় এসে দুঃখ প্রকাশ করে অঝোরে কাঁদে। পরে আমি আমার এনজিওর কিস্তির লোক আসার কথা বলে বের হয়ে গেলে সালমাও বাসায় ফিরে যায়। কিছুক্ষণ পর সালমা নিজেই আমাকে ফোন করে বলে— ‘আমি বিষ খেয়েছি, আমার মৃত্যুর জন্য আমার স্বামীই দায়ী’।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে