ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ৩০ মে, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে হামে আরও ৮ শিশুর মৃত্যু

নবপ্রকাশ ডেস্ক: দেশে ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ১ হাজার ৮৬। এ নিয়ে গত ৭৬ দিনে মোট ৫৮৩ জনের মৃত্যু।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫৮৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৪৯৩ এবং হাম শনাক্তের পর মারা গেছে ৯০ শিশু।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ৬৯ হাজার ৬১২ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৫ হাজার ৭০৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৫২ হাজার ০৫০ শিশু বাড়ি ফিরেছে।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮ হাজার ৯৯৬।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে