ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » দুই বছর কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

দুই বছর কর্মস্থলে অনুপস্থিত: অতিরিক্ত পুলিশ সুপার বরখাস্ত

নবপ্রকাশ ডেস্ক:

অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি আদেশ প্রতিপালনে অবজ্ঞার অভিযোগে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৯ অক্টোবর থেকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাসপাতালে ভর্তির কথা বলে ছুটির আবেদন করেন হাসান আরাফাত। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তার ভর্তির তথ্যের সত্যতা পাওয়া যায়নি। পরবর্তী সময়ে একাধিকবার নোটিশ পাঠানো সত্ত্বেও তিনি কর্মস্থলে যোগ দেননি কিংবা কোনো লিখিত জবাব দেননি।

তদন্তে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার আওতায় তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং রাষ্ট্রপতির চূড়ান্ত অনুমোদনের পর ২০২৪ সালের ১৯ অক্টোবর থেকে কার্যকর ধরে তাকে চাকরি থেকে বরখাস্তকরণের গুরুদণ্ড দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে