ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ঢাবির ফজলুল হক হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনুসন্ধানে কমিটি

ঢাবির ফজলুল হক হলে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অনুসন্ধানে কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গত ১৬ আগস্ট সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে এই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব এবং সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী। এছাড়া ফজলুল হক মুসলিম হলের সহকারী আবাসিক শিক্ষক ড. মো. আল আমীন সিকদারকে কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গঠিত এই কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের এক শিক্ষার্থীকে প্রভোস্টের কক্ষে আটকে রেখে ভয়ভীতি দেখানো ও জোর করে বক্তব্য নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হল প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল মামুনের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। এ দাবিকে কেন্দ্র ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে