ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
ঢাকা
ঢাকা, সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নবপ্রকাশ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়কে শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, বরং দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মূল কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে দেশের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক সংস্কৃতি নিয়ে রাষ্ট্রপতি বলেন, “গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে।” তিনি উল্লেখ করেন, কার্যকর গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আবশ্যক। একই সঙ্গে গণতন্ত্রের সৌন্দর্য রক্ষা ও একে কার্যকর রাখতে বিরোধী দল ও প্রতিপক্ষকে পর্যাপ্ত রাজনৈতিক পরিসর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রপতি গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সাগ্রহে এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

বঙ্গভবনে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে