ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ১ মিনিট আগে
ঢাকা
ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বিকেলে

ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বিকেলে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা-১৭ আসন এলাকায় দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শোভাযাত্রাটি বের করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।

শোভাযাত্রাটি বনানী কবরস্থান রোড থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।

এদিকে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর অংশ হিসেবে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

তিনি ছিলেন দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার মৃত্যুর পর দলের নেতৃত্বে আসেন বেগম খালেদা জিয়া। এরপর তাদের ছেলে বর্তমান প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপির নেতৃত্বে আসেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের হাল ধরেন তারেক রহমান।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে