ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
Home » সর্বশেষ » ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন? স্পষ্ট জানালেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু চিকিৎসায় হাসপাতালগুলোর প্রস্তুতি কেমন? স্পষ্ট জানালেন স্বাস্থ্যমন্ত্রী

নবপ্রকাশ ডেস্ক:

ডেঙ্গু চিকিৎসায় দেশের প্রান্তিক এলাকার সব হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক, স্যালাইন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। কোনো ডেঙ্গু রোগীকে যেন চিকিৎসা নিতে ঢাকায় আসতে না হয়, সেভাবেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজে ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু মশার বিস্তার রোধে সারা দেশে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর পরও যারা আক্রান্ত হচ্ছেন, তাদের সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”

হামের প্রকোপে টিকাদান কর্মসূচি: একই অনুষ্ঠানে সারা দেশে হামের প্রকোপ সামলাতে ২৫ সেপ্টেম্বর থেকে নতুন টিকাদান ক্যাম্পেইন শুরুর ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, সাম্প্রতিক সময়ে যারা হামে আক্রান্ত হচ্ছেন, তাদের অধিকাংশই পূর্বে টিকা নেননি। সচেতনতামূলক প্রচারণা ও টিকার ব্যবস্থা থাকা সত্ত্বেও যারা বাদ পড়েছেন, তাদের সুরক্ষায় সরকার নতুন এই উদ্যোগ নিয়েছে।

টিকার পর্যাপ্ততার বিষয়ে মন্ত্রী জানান, ইতোমধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসে পৌঁছেছে এবং চলতি মাসের ১৭ তারিখ দ্বিতীয় চালানটি এসে পৌঁছাবে। তবে বিগত সময়ে সাধারণ মানুষের টিকা না নেওয়ার অনিচ্ছাজনিত মৃত্যুর বিষয়ে সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেন তিনি।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে