ঢাকা
ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ২ মিনিট পূর্বে
ঢাকা
ঢাকা, শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শেষ আপডেট ৩৮ সেকেন্ড পূর্বে
Home » সর্বশেষ » ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে তাঁর মাথার দাম ১ কোটি ডলার (প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা) ঘোষণা করেছে ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই)।

গোষ্ঠীটি গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্পকে হত্যা করতে সক্ষম ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে সদস্য ও সমর্থকদের অনুদানের অর্থ থেকে ১ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে। বিবৃতিতে ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে বলা হয়, তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া তাদের জন্য ‘বাধ্যতামূলক অঙ্গীকার’।

আইআরআই আরও দাবি করে, বিশ্বজুড়ে ‘স্বাধীনতাকামী মানুষ’ শিশু ও বিজ্ঞানীদের হত্যার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চালিয়ে যাবে এবং ট্রাম্প কোথাও নিরাপদ আশ্রয় পাবেন না।

গোষ্ঠীটির ভাষ্য, শহীদদের রক্তের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তাদের লড়াই অব্যাহত থাকবে।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে বলেন, ২০২০ সালে ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিস হত্যাকাণ্ডে তাঁর ভূমিকা ছিল।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ওই বক্তব্যের পরপরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক তাঁর মাথার দাম ঘোষণা করেছে।

নবপ্রকাশ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য:

সর্বশেষ খবর

আরো দেখতে